২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে প্লাস্টিকের গুদামে আগুন, দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে

এতে গুদামের অধিকাংশ মালামাল পুড়ে গেছে বলে জানায় ফায়ার সার্ভিস।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2024, 07:45 PM

Updated : 05 Apr 2024, 07:49 PM

রাজশাহীর বাঘা উপজেলায় প্লাস্টিকের ক্রেট গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। 

শুক্রবার বেলা ৩টার দিকে উপজেলার বাজুবাঘা ইউনিয়নের তেপুকুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক ওহিদুল ইসলাম। 

আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি; তবে গুদামের অধিকাংশ মালামাল পুড়ে ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানায় ফায়ার সার্ভিস। 

ফায়ার সার্ভিসের ওহিদুল ইসলাম বলেন, বেলা ৩টার দিকে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। আগুনের তীব্রতা পুরো এলাকা ধোঁয়ায় ঢেকে যায়। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। 

তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে কিছু জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।