২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে বিদ্যুৎস্পৃষ্টে ২ নির্মাণ শ্রমিকের মৃত্যু

বিদ্যুৎ লাইনের লিকেজ থেকে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

সিলেটে বিদ্যুৎস্পৃষ্টে ২ নির্মাণ শ্রমিকের মৃত্যু

ফাইল ছবি

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2023, 02:42 PM

Updated : 29 Mar 2023, 05:39 PM

সিলেট নগরীর সবুজবাগ এলাকায় একটি নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিক নিহত হয়েছেন।

সোমবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে বলে শাহপরান (র.) থানার ওসি সৈয়দ আনিসুর রহমান জানান।

নিহতরা হলেন- সিলেটের জকিগঞ্জ উপজেলার বিয়াবাইলের জাহিদ (২৭) ও বিয়ানীবাজার উপজেলার গোলঘাটের সাদিক (২৫)। 

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, সবুজবাগ আবাসিক এলাকার ১ নম্বর রোডের ৭/বি নম্বর প্লটে ভবন নির্মাণের জন্য গর্ত খোঁড়া হয়। বৃষ্টিতে ওই গর্তের মধ্যে পানি জমে। সোমবার সকালে দুই নির্মাণ শ্রমিক এ পানি নিষ্কাশনে পাম্প ব্যবহারের চেষ্টা করছিলেন। পানিতে পাম্প রেখে বিদ্যুৎ সংযোগ দেওয়ার সঙ্গে সঙ্গে তারা স্পৃষ্ট হন।

ওসি আরও জানান, অন্য শ্রমিকরা ‍উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বৈদ্যুৎ সংযোগের লিকেজ থেকে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।