১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

‘নূরাল পাগলা’র দরবারে হামলার ঘটনায় করা মামলা প্রত্যাহারের আবেদন

গত ১৩ ন‌ভেম্বর আদালতে এ মামলা দায়ের করেছিলেন নূরাল পাগলার শ্যালিকা শিরিন বেগম।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2025, 11:48 AM

Updated : 26 Aug 2026, 05:11 PM

রাজবাড়ীর গোয়ালন্দে নূরাল পাগলার দরবারে হামলার ঘটনায় দায়ের করা মামলাটি প্রত্যাহারের আবেদন করেছেন মামলার বাদী নূরাল পাগলার শ্যালিকা শিরিন বেগম।

সোমবার দুপুরে তিনি রাজবাড়ীর গোয়ালন্দ আমলী আদালতে এ মামলা প্রত‌্যাহা‌রের আবেদন করেন ব‌লে জানান বাদী পক্ষের আইনজীবী মো. শরিফুল ইসলাম। আদালত আবেদন গ্রহণ করে আগামী ২২ ডিসেম্বর শুনানির তারিখ নির্ধারণ করেছেন।

শরিফুল ইসলাম বলেন, “নূরাল পাগলার দরবারে হামলার ঘটনায় গত ১৩ ন‌ভেম্বর ৯৬ জনের নাম উল্লেখ এবং ৪০০ থে‌কে ৫০০ জন অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে আসামি করে আদালতে মামলা করেন শিরিন বেগম। আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামজিদ হোসেন অভিযোগ আমলে নিয়ে পিবিআইকে তদন্তের দায়িত্ব দেন। 

“পরে মামলার বাদী শিরিন বেগম ও মামলার আসামিদের মধ্যে আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছানোর সিদ্ধান্ত হয়। ফলে তি‌নি মামলা প্রত্যাহারের আবেদন ক‌রে‌ছেন।”

স্থানীয়রা জানান, গত ২৩ অগাস্ট গোয়ালন্দে নুরুল হক ওর‌ফে ‘নুরাল পাগলা’ মারা যাওয়ার পর মাটি থেকে কিছুটা উপরে কবর তৈরি করে তাকে দাফন করা হয়। কবরটিতে কাবা শরিফের আদল দেওয়া হয়। এ নিয়ে শুরু হয় উত্তেজনা। এরপর থে‌কে কবর নিচু করার দাবি করে আসছিল আলেম সমাজ।

৫ সেপ্টেম্বর গোয়ালন্দ বাজারে বিক্ষোভ শেষে নূরাল পাগলার দরবারে হামলার ঘটনায় তার লাশ কবর থেকে তুলে পুড়িয়ে ফেলা হয়। এতে অর্ধশতাধিক ব্যক্তি আহত হন এবং গুরুতর আহত ভক্ত রাসেল মোল্লার মৃত্যু হয়।

প‌রে ওই রা‌তেই পু‌লি‌শের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরে অ‌ভি‌যো‌গে তিন থে‌কে সাড়ে তিন হাজার অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে আসামি করে গোয়ালন্দ ঘাট থানায় এক‌টি মামলা দা‌য়ের ক‌রেন ওই থানার এসআই মো. সে‌লিম।

পরে ৮ সে‌প্টেম্বর নুরাল পাগলার বাড়ি ও দরবা‌রে হামলা, অ‌গ্নিসং‌যোগ, চু‌রি, জখম, হত‌্যা ও কবর থে‌কে লাশ উত্তোলন করে পোড়ানোর অ‌ভি‌যো‌গে অজ্ঞাত পরিচয় সা‌ড়ে ৩ থেকে ৪ হাজার জন‌কে আসামি ক‌রে গোয়ালন্দ ঘাট থানায় বাদি হ‌য়ে মামলা দা‌য়ের করেন দরবা‌রের ভক্ত নিহত রা‌সেলের বাবা আজাদ মোল্লা।

গোয়ালন্দ ঘাট থানার ওসি আব্দুল্লাহ আল মামুন ব‌লেন, নুরাল পাগ‌লের দরবা‌রে হামলার দিন পু‌লি‌শের ওপর হামলা মামলায় এখন পর্যন্ত ১৬ জন‌কে গ্রেপ্তার করা হ‌য়ে‌ছে। আর দরবা‌রের নিহত ভক্ত রা‌সেলের বাবা আজাদ মোল্লার মামলায় পু‌লিশ এখন পর্যন্ত ১২ জন‌কে গ্রেপ্তার ক‌রে‌ছে।

বা‌কি আসা‌মি‌দের গ্রেপ্তার অব‌্যহত র‌য়ে‌ছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

আগের সংবাদ...

‘নুরাল পাগলা’র দরবারে হত্যার ঘটনায় মামলা, আসামি ৪ হাজার

'নুরাল পাগলা'র মাজারে হামলা: দুজনের জবানবন্দি, গ্রেপ্তার বেড়ে ১৪

'নুরাল পাগলা'র মাজারে হামলা: নিরপরাধ কাউকে হয়রানি নয়, বললেন ডিআইজি

রাজবাড়ীর সহিংসতা: গ্রেপ্তারদের দুজন আওয়ামী লীগের, বলছে প্রধান উপদেষ্টার দপ্তর

দাবি মেনে 'নুরাল পাগলার' কবর নিচু করা হয়েছিল, তবু হামলা

'নুরাল পাগলা'র দরবারে পুলিশের ওপর হামলা: গ্রেপ্তার আরও ৪

‘নুরাল পাগলা’র দরবারে পুলিশের ওপর হামলায় গ্রেপ্তার বেড়ে ৭

রাসেলকে হাতুড়ি দিয়ে পিটিয়েছে, কুপিয়েছে: ‘নুরাল পাগলার’ দরবারে হামলায় নিহতের বাবা

'নুরাল পাগলা'র দরবারে পু‌লি‌শের ওপর হামলায় মামলা, আসামি সা‌ড়ে ৩ হাজার

‘নুরাল পাগলা’র দরবারে হামলা-সংঘর্ষে একজনের মৃত্যু: পুলিশ

এমন বর্বরতা সহ্য করা হবে না: রাজবাড়ীর ঘটনায় সরকারের প্রতিক্রিয়া

'নুরাল পাগলা'র দরবারে হামলা-সংঘর্ষ, মৃত্যুর গুঞ্জন নিয়ে যা বলছে প্রশাসন

রাজবাড়ীর সেই 'নুরাল পাগলা'র লাশ তুলে আগুন, দরবারে হামলা-ভাঙচুর

উঁচু বেদী করে কবর, 'শরিয়ত-বিরোধী' দাবি তুলে বিক্ষোভের হুঁশিয়ারি