Published : 12 Sep 2026, 06:10 PM
নেত্রকোণার খালিয়াজুড়ী উপজেলায় বাড়ির পাশে খেলার সময় হাওরের পানিতে পড়ে দুই শিশু মারা গেছে।
শনিবার দুপুরে উপজেলার জাহেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন খালিয়াজুড়ী থানার ওসি নাসিরউদ্দিন।
নিহতরা হলো- জাহেরপুর গ্রামের মো. সেলিম মিয়ার ছেলে মো. ওবায়দুল্লাহ (৫) এবং একই গ্রামের মো. সেকুল মিয়ার ছেলে মো. শাহাদত মিয়া (৪)।
ওসি নাসিরউদ্দিন বলেন, সকাল ১০টার দিকে বাড়ির পাশে ওই বিদ্যালয়ের সামনে শিশু দুটি খেলছিল। এক পর্যায়ে তারা হাওরের পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর স্বজনরা শিশুদের না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে দুপুরের দিকে হাওরের পানি থেকে তাদের মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
তিনি বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে দুই শিশুর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।