২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

নোয়াখালীতে বাসচাপায় শ্রমিকের মৃত্যু

বাসটি করালিয়া সবজি আড়ত এলাকা অতিক্রম করার সময় আড়ত থেকে পেঁয়াজের বস্তা মাথায় নিয়ে বের হচ্ছিলেন মাইন উদ্দিন।

নোয়াখালীতে বাসচাপায় শ্রমিকের মৃত্যু
মো. মাঈন উদ্দিন।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2025, 01:01 PM

Updated : 26 Aug 2026, 11:33 AM

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বাস চাপায় সবজি আড়তের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে কবিরহাট-বসুরহাট সড়কের করালিয়া সবজি আড়তের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে জানান কোম্পানীগঞ্জ থানার ওসি গাজী মোহাম্মদ ফৌজুল আজিম। 

নিহত মো. মাঈন উদ্দিন (৫০) চরকাঁকড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মজিবুল হকের ছেলে।

স্থানীয় ব্যবসায়ী কোরবান আলী রাকিব বলেন, সকালে বুসরহাট সুপার পরিবহনের একটি বাস বসুরহাট থেকে কবিরহাট যাচ্ছিল। বাসটি করালিয়া সবজি আড়ত এলাকা অতিক্রম করার সময় আড়ত থেকে পেঁয়াজের বস্তা মাথায় নিয়ে বের হচ্ছিলেন মাইন উদ্দিন। এ সময় বেপরোয়া গতির বাসটি তাকে চাপা দেয়। 

গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

ওসি গাজী মোহাম্মদ ফৌজুল আজিম বলেন, ঘটনার পরপরই স্থানীয় লোকজন বাসটি আটক করে। তবে বাস চালক পালিয়ে যান। 

এ ঘটনায় পরবর্তীতে নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।