২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোটরসাইকেলে বেড়াতে বেরিয়ে সড়কে ঝরল ২ বন্ধুর প্রাণ

টাঙ্গাইলের কামালপুর এলাকায় পৌঁছালে একটি ব্যাটারিচালিত রিকশার সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2023, 11:32 PM

Updated : 04 Dec 2023, 11:32 PM

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত হয়েছে।

সোমবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার সাগরদিঘি-ঘাটাইল সড়কের কামালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে সাগরদিঘি পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই আমিরুল ইসলাম জানান।

নিহত আদনান সোহাগ (১৮) উপজেলার লক্ষ্মীন্দর ইউনিয়নের ইন্দ্রা বাইদ গ্রামের জসিম উদ্দিনের ছেলে এবং মো. সবুজ (২০) একই এলাকার মিন্টু মিয়ার ছেলে।

এএসআই আমিরুল ইসলাম জানান, দুই বন্ধু মোটরসাইকেল নিয়ে সাগরদিঘী থেকে বেড়াতে শহর গোপীনপুর যাচ্ছিল। এ সময় কামালপুর এলাকায় পৌঁছালে একটি ব্যাটারিচালিত রিকশার সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়।

এসময় মোটরসাইকেলটি রাস্তার পাশে ছিটকে যায়। তখন সোহাগ ও সবুজ গুরুতর আহত হন। তাদের ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে গেলে চিকিৎসক সোহাগকে মৃত ঘোষণা করেন।

উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সবুজ মারা যান বলে পুলিশ কর্মকর্তা জানান।