১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

নড়াইলে ভাইয়ের বন্ধুর কাছে সাহায্য চেয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার, গ্রেপ্তার ২

গ্রেপ্তার নূর নবী বুধবার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

নড়াইলে ভাইয়ের বন্ধুর কাছে সাহায্য চেয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার, গ্রেপ্তার ২

গ্রেপ্তার হওয়া আল আমিন ওরফে সাব্বির ও নূর নবী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 12 Nov 2026, 01:23 PM

Updated : 12 Nov 2026, 01:32 PM

নড়াইলে ভাইয়ের বন্ধুর কাছে সহযোগিতা চেয়ে এক কিশোরী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হওয়ার অভিযোগে করা মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তাদের একজন বুধবার বিকালে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন বলে বৃহস্পতিবার সদর থানার পরিদর্শক অজয় কুমার কুন্ডু জানিয়েছেন।

গ্রেপ্তাররা হলেন, আল আমিন ওরফে সাব্বির (২২) ও নূর নবী (২৮)। সাব্বির সদর উপজেলার চিলগাছা রঘুনাথপুর গ্রামের খায়রুল শেখের ছেলে। নূর নবী একই উপজেলার মুলদাইড় গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।

মামলার এজাহারের বরাতে পুলিশ জানায়, ভুক্তভোগী কিশোরী (১৮) নড়াইলের লোহাগড়া উপজেলার বাসিন্দা। তার বড় ভাইয়ের সঙ্গে বন্ধুত্বের সূত্রে সাব্বির তাদের বাড়িতে আসতেন, মাঝেমধ্যে কিশোরীকে ফোন করে খোঁজখবর নিতেন।

গত ৪ নভেম্বর বিকালে ভাইয়ের সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে মনোমালিন্য হলে ওই কিশোরী রাগ করে বাড়ি থেকে বের হয়ে যান। কিন্তু নিজের কাছে টাকা কম থাকায় তিনি সাব্বিরকে ফোনে বিষয়টি জানান।

তখন সাব্বির কিশোরী নাকশী বাজারে যেতে বলে। পরে নাকশী বাজার থেকে ভ্যানে করে কিশোরীকে মো. বিপ্লবের বাড়িতে নিয়ে যায় সাব্বির। পরে রাতে কিশোরীর মোবাইল ছিনিয়ে নিয়ে যায় সাব্বির এবং ছুরি হাতে নিয়ে হত্যার ভয় দেখিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করে।

পর্যায়ক্রমে ওই রাত থেকে ৮ নভেম্বর রাত পর্যন্ত বিভিন্ন বাড়িতে আটকে রেখে সাব্বির, বিপ্লব ও নূর নবী ভুক্তভোগীকে একাধিকবার ধর্ষণ করে বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।

পরে ৮ নভেম্বর রাত ১টার দিকে ভূক্তভোগীর পরিবারের লোকজন শহরের একটি বাসা থেকে কিশোরীকে উদ্ধার করতে সক্ষম হয়।

এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে তিনজনকে আসামি করে মঙ্গলবার সদর থানায় মামলা করেন।

সদর থানার পরিদর্শক অজয় কুমার কুন্ডু বলেন, ভুক্তভোগীর মামলার পর ওই দিনই সাব্বিরকে এবং মঙ্গলবার গভীর রাতে নূর নবীকে নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

পরে নূর নবী বুধবার সদর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মারুফ হাসানের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন।

অন্য আসামি মো. বিপ্লব পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।