২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে ছয় ‘মাদক কারবারি’ গ্রেপ্তার, হেরোইন উদ্ধার

তাদের নামে আদালতে মাদক আইনে ১৬টি মামলা চলমান রয়েছে বলে জানায় ডিবি।

মানিকগঞ্জে ছয় ‘মাদক কারবারি’ গ্রেপ্তার, হেরোইন উদ্ধার

মানিকগঞ্জ সদর ও সিংগাইর উপজেলা থেকে অভিযান চালিয়ে হেরোইনসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2023, 04:27 PM

Updated : 09 Apr 2023, 04:27 PM

মানিকগঞ্জ সদর ও সিংগাইর উপজেলায় অভিযান চালিয়ে ৫৭ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। এ সময় ছয় ‘মাদক কারবারিকে’ গ্রেপ্তার করেছে ডিবি। 

রোববার সকালে সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য জানান জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক আবুল কালাম। 

গ্রেপ্তাররা হলেন- মানিকগঞ্জ সদর উপজেলার পূর্ব দাশড়ার মো. সালমান, মিতরা গ্রামের মো. রাজু, সিংগাইর উপজেলার আজিমপুর গ্রামের মো. কালাম, নয়াডাঙ্গী গ্রামের মো. কুদ্দুস বেপারী, গোবিন্দল গ্রামের মো. হারুন ও রায়দক্ষিণ গ্রামের মো. চান মিয়া।

আবুল কালাম বলেন, “শনিবার খবর পেয়ে মানিকগঞ্জের সদর ও সিংগাইর উপজেলায় তিনটি পৃথক অভিযানে ৫৭ গ্রাম হেরোইনসহ ছয় মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এই মাদকের বাজারমূল্য প্রায় পাঁচ লাখ ৭০ হাজার টাকা।” 

গ্রেপ্তারদের নামে আদালতে মাদক আইনের ১৬টি মামলা চলমান রয়েছে। 

তাদের নামে সদর ও সিংগাইর থানায় তিনটি মামলা করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।