২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে পুকুরে ডুবে মামা-ভাগ্নে নিহত

ফেনীতে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে; সম্পর্কে যারা মামা-ভাগ্নে।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2022, 05:48 PM

Updated : 02 Aug 2022, 11:57 AM

বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার উত্তর কাশিমপুর এলাকার দাশপাড়া গ্রামে তারা মারা যায় বলে জানান ফেনী থানার ওসি মো. নিজাম উদ্দিন।

তারা হল ওই গ্রামের বেলাল হোসেনের ছেলে মোহাম্মদ ইহাব হোসেন (৮) ও রাজধানী ঢাকার উত্তরখান এলাকার মেহেদী হাসানের ছেলে নুহান তুর (৯)।

স্বজনরা জানান, ইহাব ও নুহান দুপুরে বাড়ির পাশে পুকুরপাড়ে খেলতে গিয়েছিল। পরে স্বজনরা পুকুরে মরদেহ ভাসতে দেখে ফেনী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন।

ওসি নিজাম বলেন, পুলিশ খোঁজখবর নিচ্ছে। এ বিষয়ে কেউ অভিযোগ দেয়নি।