২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালের খাল থেকে এক শিশুর লাশ উদ্ধার, আরেক শিশু নিখোঁজ

বরিশালের হিজলা উপজেলায় খালের স্রোতে নিখোঁজ এক শিশুর লাশ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের ডুবুরিরা। তাছাড়া জেলার বানারীপাড়া উপজেলায় আরেক শিশুর সন্ধানে তল্লাশি চালাচ্ছেন তারা।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2022, 07:48 PM

Updated : 02 Aug 2022, 11:54 AM

বরিশাল ফায়ার সার্ভিসের স্টেশন লিডার হুমায়ন কবির জানান, শুক্রবার দুপরে হিজলা উপজেলায় পত্তনীভাঙ্গা গ্রামে বাড়ির সামনে খালে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় ফাতেমা বেগম (৪) নামের এক শিশু। শনিবার বেলা ১২টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।

ফাতেমা ওই গ্রামের মঞ্জু খানের মেয়ে।

তাছাড়া বানারীপাড়া উপজেলার উদয়কাঠি ইউনিয়নে মুনার (৭) নামে এক শিশু নিখোঁজ হয় শনিবার।

মুনা ইউনিয়নের বাইশারী এলাকার মো. মামুনের মেয়ে।

তার খোঁজে অভিযান চালানো হচ্ছে বলে জানান হুমায়ন কবির।