জয়পুরহাটে সাড়ে ৫ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর স্টেশনে একতা এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার সাড়ে পাঁচ ঘণ্টা পর আবার ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
এ ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ের পশ্চিমাঞ্চল কর্তৃপক্ষ।
জয়পুরহাটের আক্কেলপুর রেলস্টেশন মাস্টার তোফাজ্জল হোসেন বলেন, পাবনার ঈশ্বরদী থেকে একটি উদ্ধারকারী ট্রেন এসে সাড়ে ৫ ঘণ্টা চেষ্টার পর লাইনচ্যুত বগি উদ্ধার করে। এরপর বেলা পৌনে ১১টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এর আগে শনিবার ভোর ৫টার দিকে একতা এক্সপ্রেসের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। এ সময় জয়পুরহাট, দিনাজপুর, নিলফামারী, রাজশাহী, যশোর ও খুলনার সঙ্গে রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
রেলওয়ের পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক অসিম কুমার তালুকদার বলেন, “ঈদের ছুটি শেষে ঢাকাগামী অতিরিক্ত যাত্রীদের ভারে এ ঘটনা ঘটছে বলে প্রাথমিকভাবে ধারণা করা করা হচ্ছে।”
এ ঘটনায় গঠিত চার সদস্যের তদন্ত কমিটিকে আগামী তিন কর্ম দিবসের মধ্য প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে বলে জানান তিনি।
