২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঘরে টিনের বেড়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল মা-মেয়ের

রাজবাড়ীর কালুখালীতে নিজেদের ঘরের টিনের বেড়ায় বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ে প্রাণ হারিয়েছে।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2022, 09:34 PM

Updated : 22 Jul 2022, 03:55 AM

উপজেলার রতনদিয়া ইউনিয়নের বহরের কালুখালী গ্রামে শুক্রবার এ ঘটনা ঘটে বলে কালুখালী থানার ওসি মো. নাজমুল হাসান জানান।

নিহতদের পরিবারের বরাতে ওসি নাজমুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেশ কিছু দিন আগে বাইরের বিদ্যুতের পোস্ট থেকে ঘরের টিনের বেড়া ফুটা করে বিদ্যুৎ সংযোগ নেন হোসেন আলী।

“শুক্রবার বিকালে বৃষ্টি ও বাতাসে টিনের সঙ্গে ঘর্ষণে বিদ্যুতের তারের আবরণ ছিঁড়ে টিনে বিদ্যুতাতিত হয়ে যায়। মরজিনা তার মেয়েকে নিয়ে ঘরে ঢুকতে গেলে টিনের বেড়ায় হাত পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হন।”

স্থানীয়রা তাদের উদ্ধার করে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

ওসি নাজমুল আরও বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পেলে ব‍্যবস্থা গ্রহণ করা হবে।