২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মেহেরপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু

মেহেরপুর গাংনী উপজেলায় ট্রাকের চাপায় এক মোটরসাইকেল চালকের প্রাণ গেছে।

মেহেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2022, 03:06 PM

Updated : 22 Jul 2022, 03:55 AM

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার আকুবপুর এলাকার মেহেরপুর-কুষ্টিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান।

মৃত তরিকুল ইসলাম উপজেলার মুন্দা গ্রামের হকাজ্জেল আলীর ছেলে। তিনি একটি তামাক কোম্পানিতে চাকরি করতেন।

ওসি বলেন, “তরিকুল বাসা থেকে বেরিয়ে মোটরসাইকেলে করে কর্মস্থলে যাচ্ছিলেন। পথে পেছন থেকে আসা বালু বোঝাই একটি ট্রাক তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এ সময় মোটর সাইকেলটি দুমড়ে-মুছড়ে যায় এবং ঘটনাস্থলেই মারা যান তরিকুল।”

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সহযোগিতায় তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর হাসপাতালের মর্গে পাঠানো হয় বলে জানান এ পুলিশ কর্মকর্তা। 

এদিকে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে না যাওয়ায় তরিকুলকে ধাক্কা মারা ট্রাকটি পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলে অভিযোগ করেছেন তারা বাবা হকাজ্জেল আলী।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ওসি বলেন, “ঘটনাস্থল থেকে থানা প্রায় নয়-দশ কিলোমিটার। যেতে সাধারনত ৩০ থেকে ৮০ মিনিট লাগে। খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলের পথে রওনা দেই। যেতে যতটুকু সময় লেগেছে আরকি..। ”