২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে নদীতে নিখোঁজ শিশুর মরদেহ ২২ ঘণ্টা পর উদ্ধার

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় আত্রাই নদীতে ডুবে যাওয়া এক শিশুর মরদেহ প্রায় ২২ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2022, 06:36 PM

Updated : 14 Jul 2022, 07:03 PM

মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলার তেতুলিয়া ইউনিয়নে আত্রাই নদীতে গোসল করতে নেমে ডুবে  যায় ১২ বছর বয়সী ভোলানাথ রায়। সে উপজেলার সাইতেড়া ইউনিয়নের পূর্ব সাইতেড়া গ্রামের ভূপতি রায়ের ছেলে।

চিরিরবন্দর থানার এসআই কমল রায় জানান, নদীতে গোসল করতে নেমে ডুবে যায় ভোলানাথ। খবর পেয়ে তার সন্ধানে নদীতে অভিযান চালায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল। কিন্তু প্রায় সাত ঘণ্টা খোঁজার পরও সন্ধান না পেয়ে সন্ধ্যায় তারা চলে যান।

কমল জানান, বুধবার সকাল সাড়ে ৭ টায় প্রায় দুই কিলোমিটার দূরে নদীর ফিরিঙ্গিঘাটে শিশুটির মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে।

কোনো অভিযোগ না থাকায় শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান এসআই কমল।