২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে বাড়ির সামনে খুন হলেন যুবদল নেতা

নিজের বাড়ির সামনে দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন যশোর জেলা যুবদলের সহসভাপতি বদিউজ্জামান ধনী।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2022, 02:17 PM

Updated : 14 Jul 2022, 07:02 PM

মঙ্গলবার বেলা ১২টার দিকে যুবদল নেতা হামলার শিকার হন বলে জানান যশোর কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) মো. মনিরুজ্জামান।

বদিউজ্জামান (৫৫) শহরের শংকরপুর আকবরের মোড় এলাকার বাসিন্দা ছিলেন।

পরিদর্শক জানান, দুর্বৃত্তদের অস্ত্রের আঘাতে গুরুতর আহত বদিউজ্জামানকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কিছুক্ষণ পরই তিনি মারা যান।

“কারা কী কারণে তার ওপর হামলা করেছে তা এখনও জানা যায়নি।”

মরদেহ হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে।

জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনছারুল হক রানা বলেন, তাৎক্ষণিকভাবে ঘটনার কারণ সর্ম্পকে তারা কিছুই বুঝতে পারছেন না।

এদিকে বদিউজ্জামান ধনীর ওপর হামলা ও তার মৃত্যুর সংবাদে হাসপাতালে ছুটে আসেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির আহ্বায়ক নার্গিস বেগমসহ বিএনপি, দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।