২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালীতে বাইকের ধাক্কায় প্রাণ গেল আওয়ামী লীগ নেতার

পটুয়াখালীর বাউফলে রাস্তার মাঝে হাঁটতে থাকা এক ‘মানসিক ভারসাম্যহীন’ ব্যক্তিকে বাঁচাতে গিয়ে মোটর সাইকেলের ধাক্কায় প্রাণ গেছে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার।

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2022, 10:31 AM

Updated : 14 Jul 2022, 07:02 PM

নিহত আমীর আলী হাওলাদার (৬৫) বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

সোমবার বিকালে জেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের চর মিয়াজান গ্রামে নিজের বাসার সামনের রাস্তায় তিনি দুর্ঘটনায় পড়েন বলে বাউফল থানার ওসি আল মামুন জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, বিকালে বাসার সামনের রাস্তায় হাঁটতে বেরিয়েছিলেন আমীর আলী।

“সে সময় তিনি ব্যস্ত রাস্তায় মাঝ বরাবর হাঁটতে থাকা এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে এক পাশে সরিয়ে নিতে যান। উল্টো দিক থেকে আসা একটি দ্রুতগতির মোটর সাইকেল তখন তাকে ধাক্কা দিলে তিনি পড়ে গিয়ে মাথায় আঘাত পান। ”

আহত অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আমীর আলীকে মৃত ঘোষণা করেন বলে জানান ওসি।  

চন্দ্রদ্বীপ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক আলকাছ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুর্ঘটনার সময় আমীর আলীর সঙ্গে তার নাতিও ছিলেন। তবে সে অক্ষত আছে।

মঙ্গলবার আসরের পর আমীর আলীর জানাজা হওয়ার কথা রয়েছে।