বরিশালে বাসচাপায় ভ্যানচালক নিহত
বরিশালের উজিরপুর উপজেলায় বাসচাপায় এক ইঞ্জিনচালিত ভ্যানের চালক নিহত হয়েছেন।
উপজেলার নতুন শিকারপুর বাসস্ট্যান্ড এলাকায় বরিশাল-ঢাকা মহাসড়কে বাসটি তাকে ভ্যানসুদ্ধ চাপা দেয় বলে উজিরপুর মডেল থানার ওসি আলী আর্শেদ জানান।
নিহত মো. আলমগীর হোসেন (৫০) জেলার বাবুগঞ্জ উপজেলার রাকুদিয়া গ্রামের জব্বার হাওলাদাদের ছেলে।
সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে তিনি মারা যান।
লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ওসি বলেন, দুর্ঘটনার পর বাসের যাত্রীরা নিজেদের মত করে চলে যান। পালিয়ে যান বাসের চালক, সহকারী ও সুপারভাইজার। বাসটি গৌরনদী হাইওয়ে থানা উদ্ধার করেছে। এ ঘটনায় মামলার প্রস্ততি চলছে।
