২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাজবাড়ীতে ইউটার্ন নিতে গিয়ে বাস চাপায় প্রাণ গেল বাইক চালকের

রাজবাড়ী সদর উপজেলায় মহাসড়কে ইউটার্ন নিতে গিয়ে বাসের চাপায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2022, 06:57 PM

Updated : 02 Aug 2022, 02:00 PM

সোমবার বিকাল ৩টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বাগমারা এলাকায় এ ঘটনা ঘটে বলে পাংশা হাইওয়ে থানার এসআই মো. জুয়েল রানা জানান।

নিহত কাজী মুর্তজা আজম জিলানী (৫০) উপজেলার চন্দনী ইউনিয়নের বাড়াইজুড়ি গ্রামের বাসিন্দা।

স্থানীয়দের বরাতে এসআই জুয়েল রানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কাজী মুর্তজা বাগমারা এলাকা থেকে মোটরসাইকেল নিয়ে কুষ্টিয়ার দিকে যাচ্ছিলেন। পথে সাগর রাইস মিল এলাকায় পৌঁছালে তিনি হঠাৎ ইউটার্ন নেওয়ার চেষ্টা করেন।”

“এ সময় পেছনে থাকা কুষ্টিয়াগামী একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

এসআই আরও জানান, ঘটনার পরপরই বাসটি পালিয়ে যাওয়ায় সেটিকে শনাক্ত করা সম্ভব হয়নি। তবে বাসটি শনাক্তসহ চালককে আটকের চেষ্টা অব‍্যাহত রয়েছে।