২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদের সন্ধ্যায় রাজবাড়ীতে বাইক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

রাজবাড়ীতে মোটরসাইকেল ‘নিয়ন্ত্রণ হারিয়ে’ এক কলেজছাত্র নিহত হয়েছেন।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2022, 09:46 PM

Updated : 14 Jul 2022, 07:00 PM

‘অতিরিক্ত গতির কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে’ বলে পাংশা থানার ওসি মো. মাসুদুর রহমান জানান।

নিহত আবু মুসা (২২) জেলার পাংশা সরকারি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র। পাংশা পৌরসভার নারায়ণপুর কলেজপাড়া এলাকার আব্দুল আজিজের ছেলে তিনি।

ঈদের দিন রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পাংশা কৃষি ফার্ম কম্পাউন্ডে মুসা মারা যান।

ওসি রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকালে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন মুসা। পাংশা কৃষি ফার্মের কম্পাউন্ডের ভেতরে নিয়ন্ত্রণ হারালে মোটরসাইকেলের নিচে চাপা পড়েন তিনি। ফার্মের লোকজন তাকে পাংশা উপজেলা স্বাস্থ‍্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

“অতিরিক্ত গতির কারণে মুসা মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারান বলে প্রাথমিক তথ্যে জানতে পেরেছে পুলিশ।”