ঈদের সকালে কলহ থামাতে গিয়ে প্রাণ গেল যুবকের
ভোলায় ঈদের দিন প্রতিবেশী দম্পতির ঝগড়া থামাতে গিয়ে দায়ের কোপে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
শহরতলীর আলীনগর ইউনিয়নের সাচিয়া গ্রামে রোববার সকালে এ ঘটনা ঘটে বলে সদর মডেল থানার ওসি এনায়েত হোসেন জানান।
মৃত নাহিদ (২০) ওই এলাকার শাহে আলমের ছেলে।
পরে নাহিদ ঘরে থেকে বেরিয়ে ঝগড়া থামানোর চেষ্টা করেন। এ সময় রায়হান তার হাতে থাকা বটি দিয়ে নাহিদের ঘাড়ে কোপ দেন।
পরে স্থানীয়রা নাহিদকে আহত অবস্থায় উদ্ধার করে ভোলার সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
তিনি বলেন, খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে রায়হানকে আটক করে। তবে এ ঘটনায় এখনও মামলা হয়নি।
