পদ্মা সেতুর ঢালে পিকআপ উল্টে আহত ২
পদ্মা সেতুর ঢালে শশাভর্তি পিকআপ উল্টে দুইজন আহত হয়েছেন।
শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে সেতুর মাওয়া প্রান্তের ঢালে পিকআপটি সড়ক বিভাজকে ধাক্কা দিলে তারা আহত হন।
পদ্মা সেতু উত্তর থানার ওসি আলমগীর হোসাইন জানান, শশাবোঝাই পিকাপটি সেতুর জাজিরা প্রান্ত দিয়ে পার হয়। মাওয়া প্রান্তে এসে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে ধাক্কা খায়। এতে পিকআপটি উল্টে গেলে দুইজন আহত হন। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ সময় সোয়া ঘণ্টা যান চলাচল বিঘ্নিতত হয় জানিয়ে ওসি বলেন, দুর্ঘটনা কবলিত পিকাপটি ট্রাক দিয়ে বেঁধে সরানোর পর যান চলাচল স্বাভাবিক হয়।
