২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

দুই ঘণ্টা পর সচল ঢাকা-ময়মনসিংহ রেলপথ

ময়মনসিংহের গফরগাঁওয়ে তিস্তা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে দুই ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-ময়মনসিংহ পথে রেল যোগাযোগ আবার স্বাভাবিক হয়েছে।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2022, 11:29 PM

Updated : 02 Aug 2022, 01:59 PM

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে বিকল ইঞ্জিনটি সরিয়ে নিলে যোগাযোগ স্বাভাবিক হয় বলে গফরগাঁও রেলস্টেশন মাস্টার সেলিম আল হারুন জানান।

এর দুই ঘণ্টা আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মশাখালী স্টেশনের কাছে তিস্তার ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ অচল হয়ে পড়ে। তিস্তা এক্সপ্রেস জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে ঢাকা যাচ্ছিল।

তিস্তা এক্সপ্রেস বিকল হওয়ায় ময়মনসিংহগামী যমুনা এক্সপ্রেস কাওরাইদে, জামালপুর কমিউটার ট্রেন শ্রীপুরে, ব্রহ্মপুত্র এক্সপ্রেস রাজেন্দ্রপুর স্টেশনে আটকা পড়ে।

গফরগাঁও রেলওয়ে থানার এসআই রফিকুল ইসলাম বলেন, তিস্তার ইঞ্জিন বিকল হওয়ার খবর পেয়ে ময়মনসিংহ থেকে উদ্ধারকারী ট্রেন। তারা বিকল ইঞ্জিনটি সরিয়ে নিলে ঢাকা-মংমনসিংহ রেল যোগাযোগ আবার সচল হয়। 

পুরনো খবর:

তিস্তা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল, ঢাকা-ময়মনসিংহ রেল বন্ধ