২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিস্তা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল, ঢাকা-ময়মনসিংহ রেল বন্ধ

ময়মনসিংহে তিস্তা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2022, 09:54 PM

Updated : 14 Jul 2022, 06:58 PM

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মশাখালী স্টেশনের কাছে ইঞ্জিনটি বিকল হয় বলে জেলার গফরগাঁও রেলস্টেশনের মাস্টার সেলিম আল হারুন জানান।

স্টেশন মাস্টার বলেন, জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী তিস্তা এক্সপ্রেস মশাখালী স্টেশনে ঢোকার আগে ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

“ময়মনসিংহগামী যমুনা এক্সপ্রেস কাওরাইদে, জামালপুর কমিউটার ট্রেন শ্রীপুরে, ব্রহ্মপুত্র এক্সপ্রেস রাজেন্দ্রপুর স্টেশনে আটকা পড়েছে। এতে ঈদে ঘরমুখো যাত্রীদের কিছুটা  দুর্ভোগ পোহাতে হচ্ছে।”

বিকল ইঞ্জিন সরিয়ে রেল যোগাযোগ স্বাভাবিক করার জন্য ময়মনসিংহ থেকে রিলিফ ট্রের রওনা হয়েছে বলে জানিয়েছেন গফরগাঁও রেলওয়ে থানার এসআই রফিকুল ইসলাম।