বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ে: ভাঙ্গায় ২৪ ঘণ্টায় ২৪ লাখ টাকা টোল আদায়
বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের ফরিদপুরের টোল প্লাজায় ২৪ ঘণ্টায় ২৪ লাখের বেশি টাকা আদায় হয়েছে; এ সময়ে পার হয়েছে সাড়ে ১৫ হাজারের বেশি যানবাহন।
ভাঙ্গা-মাওয়া-ঢাকা এই এক্সপ্রেসওয়ে প্রথম দিন যানবাহন চলাচলে ধীরগতি থাকলেও দ্বিতীয় দিন তা স্বাভাবিক হয়েছে বলে বগাইল টোল প্লাজার ব্যবস্থাপক মো. ফারুক হোসেন জানান।
ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. হামিদ উদ্দিন আহমেদ বলেন, হাইওয়ে থানার সদস্যরা টোল প্লাজা এলাকায় রয়েছেন। যানবাহন পারাপার স্বাভাবিক রয়েছে।
আরও পড়ুন:
