২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শরীয়তপুরে শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে একজন গ্রেপ্তার

শরীয়তপুরের জাজিরা উপজেলায় শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শরীয়তপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2022, 04:38 PM

Updated : 02 Aug 2022, 01:54 PM

মামলার পর মঙ্গলবার সকালে তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয় বলে জাজিরা থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান।

গ্রেপ্তারকৃত মো. আনোয়ার মল্লিক (৩৭) উপজেলার আবদুল গনি মল্লিকের কান্দি গ্রামের নোয়াব আলী মল্লিকের ছেলে।

মামলায় তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, আনোয়ার এলাকার এক স্কুলশিক্ষিকাকে বিয়ের প্রস্তাব দেন। তাতে রাজি না হওয়ায় আনোয়ার শিক্ষিকার বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালান এবং সোমবার বিকালে স্কুল ছুটির পর শিক্ষিকা বাড়ি ফেরার পথে তাকে ধর্ষণের চেষ্টা করেন। শিক্ষিকার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে পালিয়ে যান আনোয়ার।

ওসি মোস্তাফিজুর রহমান বলেন, অভিযোগ পেয়েই তারা মামলা হিসেবে নথিভুক্ত করেছেন এবং আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছেন।