যুবকের মরদেহ ভেসে এল বন্যার পানিতে
হবিগঞ্জের নবীগঞ্জে বন্যার পানিতে অজ্ঞাত পরিচয় এক যুবকের মরদেহ ভেসে এসেছে।
শনিবার দুপুরে উপজেলার ফরিদপুর গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া বরাক নদী থেকে এই মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নবীগঞ্জ থানার ওসি মো. ডালিম আহমেদ জানান, নদীতে ভাসমান মরদেহটি দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে নবীগঞ্জ থানা পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
“ধারণা করা হচ্ছে বরাক নদীর মৌলভীবাজার অংশ থেকে মরদেহটি ভেসে এসেছে। এখনও পরিচয় শনাক্ত করা যায়নি।”
পরিচয় শনাক্তে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে জানিয়ে ওসি বলেন, মরদেহের ছুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হবে।
