২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলিতে ও কুপিয়ে হত্যা

নরসিংদীর বেলাবোতে ঢাকা-সিলেট মহাসড়কে প্রকাশ্যে এক ব্যবসায়ীকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে একদল হামলাকারী।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2022, 04:07 PM

Updated : 25 Oct 2022, 10:46 AM

শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের খামারেরচর এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত কবির হোসেন (৪৫) খামারেরচর গ্রামের আব্দুল হাই মিয়ার ছেলে। তিনি এলপি গ্যাস ও গাড়ির ব্যবসায়ী ছিলেন।

স্বজনদের বরাতে বেলাব থানার ওসি সাফায়েত হোসেন বলেন, প্রতিদিনের মতো সকালে বাড়ি থেকে বেড় হয়ে গাড়ি মেরামত করার গ্যারেজে যান তিনি।

“পূর্ব শত্রুতার জের ধরে আগে থেকে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা তার উপর  আকস্মিক হামলা চালায়। ওই সময় তিনি দৌড়ে ঢাকা-সিলেট মহাসড়কের ওপরে চলে আসেন। হামলাকারীরা সেখানে গিয়ে চাপাতি, দা ও ছুরি দিয়ে তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে ও গুলি করে মৃত্যু নিশ্চিত করে চলে যায়।”

ওসি জানান, ওই সময় ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে যান চলাচল স্বাভাবিক করে।

লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে জানিয়ে ওসি বলেন, আসামি গ্রেপ্তারে মাঠে নেমেছে পুলিশ।