২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭ আশ্বিন ১৪৩৩

৬ ঘণ্টা পর সিলেট নগরীর কিছু স্থানে বিদ্যুৎ

কুমারগাঁও গ্রিড উপকেন্দ্র থেকে পানি সরিয়ে সিলেট নগরীর কিছু স্থানে বিদ্যুৎ সংযোগ দেওয়া হলেও সুনামগঞ্জ জেলা এখনও বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2022, 08:09 PM

Updated : 25 Oct 2022, 10:45 AM

Image
সিলেটের কুমারগাঁও পাওয়ারগ্রিড স্টেশনকে বন্যার পানি থেকে রক্ষায় বালির বস্তায় দেওয়া হচ্ছে বাধ। ছবি: রুদ্র রুদ্রাক্ষ
Image
সিলেটের কুমারগাঁও পাওয়ারগ্রিড স্টেশন বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় কয়েক ঘন্টা বন্ধ ছিল বিদ্যুৎ সরবরাহ। ছবি: রুদ্র রুদ্রাক্ষ
Image
সিলেটের কুমারগাঁও পাওয়ারগ্রিড স্টেশন বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় কয়েক ঘন্টা বন্ধ ছিল বিদ্যুৎ সরবরাহ। ছবি: রুদ্র রুদ্রাক্ষ

শনিবার দুপুর সোয়া ১২টার দিকে সংযোগ বিচ্ছিন্ন করা হয়; পানি সেচে সন্ধ্যা ৬টার দিকে উপকেন্দ্রটি ফের চালু করা হয়েছে বলে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সিলেট বিভাগের প্রধান প্রকৌশলী আব্দুল কাদের জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পানি উঠে যাওয়ায় আপাতত উপকেন্দ্রটি বন্ধ করে দেওয়া হয়েছিল। তারপর আমরা চেষ্টা করে, পানি সেচে সিলেট মহানগরীর কিছু স্থানে বিদ্যুৎ সংযোগ দিয়েছি।”

এ গ্রিড বন্ধ হয়ে যাওয়ায় পুরো সিলেট ও সুনামগঞ্জ জেলা বিদ্যুৎবিচ্ছিন্ন ছিল।

Image
সিলেটের কুমারগাঁও পাওয়ারগ্রিড স্টেশন বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় কয়েক ঘন্টা বন্ধ ছিল বিদ্যুৎ সরবরাহ। ছবি: রুদ্র রুদ্রাক্ষ

সিলেটের কুমারগাঁও পাওয়ারগ্রিড স্টেশন বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় কয়েক ঘন্টা বন্ধ ছিল বিদ্যুৎ সরবরাহ। ছবি: রুদ্র রুদ্রাক্ষ

এর আগে বৃহস্পতিবার ১৩২/৩৩ কেভি উপকেন্দ্রের সুইচ ইয়ার্ডে পানি প্রবেশ করে। শনিবার কন্ট্রোল রুমে পানি প্রবেশ করায় এই গ্রিড বন্ধ করে দেওয়া হয়।

সিলেট ও সুনামগঞ্জ জেলার বিদ্যুৎ সরবরাহ করা হয় এ গ্রিড উপকেন্দ্র থেকে।

বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই সুনামগঞ্জ ও সিলেট জেলার বেশকটি উপজেলা বিদ্যুৎহীন হয়ে ছিল। তখন পানি সেচে সিলেট নগরীর কিছু স্থানে বিদ্যুৎ সরবরাহ চালু রাখা হয়েছিল।

চলতি মৌসুমে এটা সিলেটে তৃতীয় দফা বন্যা। ভারতের মেঘালয় ও আসামে রেকর্ড বৃষ্টিপাতের কারণে এবার পরিস্থিতির আরও অবনতির শঙ্কা করা হচ্ছে।

সিলেটের বিভাগীয় কমিশনারের হিসাবে, সিলেট ও সুনামগঞ্জের ৩৫ লাখের মতো মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

Image
সিলেটের কুমারগাঁও পাওয়ারগ্রিড স্টেশন বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় কয়েক ঘন্টা বন্ধ ছিল বিদ্যুৎ সরবরাহ। ছবি: রুদ্র রুদ্রাক্ষ

সিলেটের কুমারগাঁও পাওয়ারগ্রিড স্টেশন বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় কয়েক ঘন্টা বন্ধ ছিল বিদ্যুৎ সরবরাহ। ছবি: রুদ্র রুদ্রাক্ষ

সিলেটের জেলা প্রশাসক মো. মুজিবুর রহমান শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অনেক মানুষ পানিবন্দি, কিন্তু নৌকার অভাবে আশ্রয়কেন্দ্রে আসতে পারছে না।

“বন্যায় অনাহারে থাকা লোকজন এখন কেবল প্রাণে বাঁচতে চান। কিন্তু একটি নৌকা মেলানো তাদের কাছে এখন সোনার হরিণ।”

পানিবন্দি মানুষদের উদ্ধারে সেনাবাহিনী ও নৌবাহিনী মাঠে নেমেছে। বানভাসি মানুষকে আশ্রয়কেন্দ্রে নেওয়া হলেও সেখানে মুড়ি ছাড়া খাবার ও পানি জুটছে না বলেও অভিযোগ উঠেছে।

সিলেট নগরীসহ ১৩ উপজেলায় মোট ১০ লাখ মানুষ এখন পানিবন্দি বলে জেলার ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা নুরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

দুর্যোগপূণ আবহাওয়ায় নেই মোবাইলের নেটওয়ার্কও। পানিবন্দি জীবনে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় দুর্ভোগ বেড়েছে বহু গুণ।

আরও পড়ুন:

সিলেট ও সুনামগঞ্জ বিদ্যুৎবিচ্ছিন্ন  

এবার বন্ধ হলো সিলেট রেলওয়ে স্টেশন  

সিলেট ও সুনামগঞ্জ বিদ্যুৎবিচ্ছিন্ন  

সিলেটে বন্যা দুর্গতদের উদ্ধারে নৌকা সঙ্কট  

ওসমানী বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ  

বানে ভাসা সুনামগঞ্জ কার্যত বিচ্ছিন্ন, আশ্রয় খুঁজছে মানুষ  

ভয়াবহ বন্যায় দিশেহারা সিলেটবাসী  

নেত্রকোণার ৩ উপজেলা বন্যায় প্লাবিত  

সুনামগঞ্জের ১১ উপজেলাই ভাসছে বানের জলে  

মোবাইল নেটওয়ার্কের বাইরে সুনামগঞ্জ