১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
নেত্রকোণার হাওরবেষ্টিত মদন উপজেলার প্রকৃতিতে বড় হওয়া এই লেখক বর্তমানে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মেরিল্যান্ডে জার্নালিজম স্টাডিজে পিএইচডি করছেন। গণমাধ্যম, রাজনীতি ও পরিচয়ভিত্তিক সামাজিক বিভাজনের সম্পর্ক তার গবেষণার মূল বিষয়। ঢাকার মাইলস্টোন কলেজে উচ্চমাধ্যমিক শেষে কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতায় স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন তিনি। কর্মজীবনে যমুনা টেলিভিশনে কাজের পর রিপোর্টার হিসেবে যোগ দেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এ। সেখানে কর্মরত থাকাকালীন শিক্ষাছুটিতে যুক্তরাষ্ট্রের ওকলাহোমা স্টেট ইউনিভার্সিটিতে গণযোগাযোগ বিষয়ে আরও একটি স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
বিদেশের মাটিতে মেধা আর শ্রমের বিনিময়ে টিকে থাকার এক কঠিন যুদ্ধ লড়েন আমাদের শিক্ষার্থীরা। কিন্তু লিমন ও বৃষ্টির মৃত্যু সেই স্বপ্নে বিশাল প্রশ্নচিহ্ন এঁকে দিয়েছে। নিজের দেশ সুযোগ দিতে পারছে না, আর বিদেশের মাটি দিচ্ছে না নিরাপত্তা। রাষ্ট্র কি আদৌ ভাবছে এই ‘ভাসমান পাখিদের’ কথা?
আওয়ামী লীগের অনুপস্থিতিই কি জামায়াতের এই সাফল্যের কারণ, নাকি এর পেছনে কাজ করেছে জুলাই অভ্যুত্থান পরবর্তী নতুন রাজনৈতিক সমীকরণ ও কৌশলগত জোট?
মুস্তাফিজের আইপিএল থেকে বাদ পড়া ক্রিকেটীয় সিদ্ধান্ত নয়—এটি পরিচয়ভিত্তিক মবের রাজনীতির আরেকটি প্রমাণ।
১৭ বছরের নির্বাসনের পর দেশে ফেরার সঙ্গে সঙ্গে তারেক রহমান ভোটার হিসেবে নিবন্ধিত হলেন মাত্র এক দিনে। এই দ্রুততার সুফল কি সাধারণ নাগরিকের ক্ষেত্রেও সম্ভব হবে?
চিরায়ত বয়ানের সংস্কৃতির বাইরেও জামায়াতে ইসলামীর বয়ান প্রচারকরা বেশ কৌশলী। চতুর বললে অনেকে নেতিবাচক ধরে নেবেন, তাই আরেকটি শব্দ বলা যাক সেটি হলো চালাক।
তালেবান শাসিত কাবুল ও হিন্দু জাতীয়তাবাদী দিল্লি—দুই বিপরীত মতাদর্শের মিলনে দক্ষিণ এশিয়া লিখছে কূটনীতির নতুন অধ্যায়। অথচ দূর আমেরিকার এক আফগান চালকের প্রশ্ন মনে করিয়ে দেয়, এই সব রাষ্ট্রীয় কূটনীতিতে হোসাইনদের মতো মানুষের জায়গা কোথায়?