২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বন্যার্তদের উদ্ধারে গিয়ে পানিতে তলিয়ে গেলেন যুবক

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় বন্যার পানির তোড়ে তলিয়ে এক যুবক নিখোঁজ হয়েছেন।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2022, 01:06 PM

Updated : 02 Aug 2022, 01:49 PM

শুক্রবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে উপজেলার চণ্ডিগড় ইউনিয়নের তেলাচী গ্রামে এ দুর্ঘটনা ঘটে বলে দুর্গাপুর থানার ওসি শিবিরুল ইসলাম জানান।

নিখোঁজ আক্কাস আলী (২৭) দুর্গাপুর পৌর শহরের দশাল এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে।

পরিবারের বরাত দিয়ে ওসি বলেন, বন্যায় তেলাচী গ্রামের আত্মীয় আব্দুল বারেকের বাড়িঘর পানিতে ভাসিয়ে নিয়ে যাচ্ছে খবর শুনে তাদের উদ্ধারে আক্কাস আলীসহ চারজন রওয়ানা দেন।

সন্ধ্যার আগ মুহূর্তে চারজন চণ্ডিগড় উচ্চ বিদ্যালয়ের সামনে বন্যার পানির প্রবল স্রোতে ভেসে যায়। তিনজন সাঁতার কেটে উঠতে পারলেও নিখোঁজ হন আক্কাস আলী। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেয়।

দুর্গাপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শফিকুল ইসলাম বলেন, “আক্কাছ আলীকে উদ্ধারের চেষ্টা চলছে। কিশোরগঞ্জে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে।”