সাতক্ষীরায় মোটরসাইকেল ধাক্কায় নারীর মৃত্যু
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় মোটর সাইকেলের ধাক্কায় এক নারীর প্রাণ গেছে।
মঙ্গলবার সকাল ৮টার দিকে উপজেলার মুন্সীগঞ্জ শেখ বাড়ি মোড়ে এ দুর্ঘটনা ঘটে বলে শ্যামনগর থানার ওসি কাজী ওয়াহিদ মুর্শিদ জানান।
মৃত রহিমা খাতুন (৫০) মুন্সীগঞ্জ পূর্ব ধানখালী গ্রামের আব্দুল করিম গাজীর স্ত্রী।
ওসি বলেন, “রহিমা রাস্তার পাশ দিয়ে হেঁটে প্রতিবেশীর বাড়ি যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে দ্রুত গতির মোটর সাইকেল তাকে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে আহত হন।
“পরে তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা রহিমাকে মৃত ঘোষণা করেন।”
