২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে ’ছিনতাইকারীর ছুরিকাঘাতে’ যুবক নিহত

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় ’ছিনতাইকারীর ছুরিকাঘাতে’ এক যুবকের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2022, 06:55 PM

Updated : 02 Aug 2022, 01:45 PM

হাতকোপা মেন্দিভিটা এলাকায় বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে বলে সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানান।

নিহত শরীফুল ইসলাম (৩২) চাঁদপুর সদর ‍উপজেলার দেবপুর ইউনিয়নের চতন্তর গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, রক্তমাখা ছুরিসহ শাহ আলমকে (৪৫) আটকের পর পুলিশের কাছে হস্তান্তর করেছে স্থানীয়রা।

স্থানীয়দের বরাতে ওসি হাফিজুর জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে শরীফের মোবাইলে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন শাহ আলম। শরীফুল মোবাইল না দেওয়ায় গলায় ছুরিকাঘাত করে শাহ আলম। পরে শরীফুলের চিৎকারে স্থানীয়রা শাহ আলমকে ধাওয়া করে আটক করে। পরে আহতকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ওসি হাফিজুর বলেন, গলায় ছুরিকাঘাতে হত্যার ঘটনায় এক জনকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।