২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে খুনের মামলার আসামিকে কুপিয়ে হত্যা

যশোর শহরে হত্যাসহ সাত মামলার আসামিকে কুপিয়ে খুন করেছে দুর্বৃত্তরা।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2022, 02:38 PM

Updated : 02 Aug 2022, 01:43 PM

মঙ্গলবার সকাল সাড়ে ৬টায় শহরের খালধার রোডে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে ফেলে রেখে যায় বলে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি রূপন কুমার সরকার জানান।

নিহত অপু মিয়া (৩৫) খালধার রোডের হাবিবুর রহমানের ছেলে।

ওসি বলেন, অপু রিকশায় করে মাছ বাজারে যাচ্ছিলেন। বাড়ির কাছে আলিয়া আমিনিয়া মাদ্রাসার সামনে তার ওপর হামলা হয়। তাকে অস্ত্র দিয়ে কুপিয়ে চলে যায় দুর্বৃত্তরা।

স্থানীয়রা অপুকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেয়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে ঢাকায় স্থানান্তর করেন। ঢাকায় নেওয়ার পথে ফরিদপুরের একটি বেসরকারি ক্লিনিকে সকাল ১০টা ৫০ মিনিটে তিনি মারা যান।

অপু পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও চাঁদাবাজ। তার বিরুদ্ধে হত্যা, মাদক ও দ্রুত বিচার আইনে সাতটি মামলা রয়েছে।

ওসি বলেন, “কথায় কথায় চাকু মারায় অপুর কুখ্যাতি ছিল।“