গাজীপুরে অটো চালকের গলাকাটা লাশ উদ্ধার
গাজীপুরের শ্রীপুরে এক কিশোর অটোরিকশা চালকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
শ্রীপুর থানার পরিদর্শক মো. মনিরুজ্জামান বলছেন, অটোরিকশা ছিনিয়ে নিতেই দুখু মিয়া নামের ওই কিশোরকে হত্যা করা হয়েছে বলে তাদের ধারণা।
প্রতীকী ছবি
রোববার রাত সোয়া ১০টার দিকে শ্রীপুর উপজেলার জৈনা বাজার (নগর হাওলা) এলাকায় রাস্তার মাঝখানে দুখুর গলা কাটা লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
পরে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
পরিদর্শক মনিরুজ্জামান বলেন, লাশের পাশে একটি ছুরি পাওয়া গেছে, তবে অটোরিকশাটি সেখানে ছিল না।
দুখু মিয়ার বড় ভাই সজিব মিয়া জানান, তার ভাই আগে ঝালমুড়ি বিক্রি করত। গত কয়েকদিন ধরে ভাড়া নিয়ে অটোরিকশা চালিয়ে আসছিল।
