২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলি ঘরের বারান্দায়, শিশু নিহত

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে বালুবোঝাই একটি ট্রলি ঘরের বারান্দায় ধাক্কা দিলে এক শিশুর মৃত্যু হয়। হয়েছে আরও দুই জন।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2022, 10:29 PM

Updated : 02 Aug 2022, 01:42 PM

উপজেলার মধ্য কঞ্চিপাড়া গ্রামে রোববার দুপুরে এ দুর্ঘটনা ঘটে বলে ফুলছড়ি থানার ওসি কাওছার আলী জানান।

নিহত শাম্মী আক্তার (৫) ওই গ্রামের সবুজ মিয়ার মেয়ে।

আহত দুর্ঘটনায় জিহাদ (৫) ও হালিমা আক্তারকে (২৫) গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Image
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

কঞ্চিপাড়া ইউপি চেয়ারম্যান সোহেল রানা বলেন, দুপুরে বালুবোঝাই ট্রলিটি উপজেলার একাডেমি বাজার থেকে কেতকিরহাট যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ঘরের বারান্দায় ধাক্কা দেয়। এতে বারান্দাটি দুমড়ে মুচড়ে যায় এবং সেখানে দাঁড়িয়ে থাকা শাম্মী, জিহাদ ও হালিমাকে চাপা দেয়।

“পরে স্থানীয়রা তাদের জেলা সদর হাসপাতালে ভর্তি করায়। সেখান থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শাম্মীর মৃত্যু হয়।”

এ সময় ট্রলিচালক পালিয়ে গেলেও ট্রলিটিকে স্থানীয়রা জব্দ করে বলে তিনি জানান।

ঘটনাটি শুনেছেন জানিয়ে ওসি কাওছার বলেন, এখনও থানায় কেউ অভিযোগ করেনি।