২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

গোপালগঞ্জে বাসের চাপায় এক মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও একজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2022, 02:02 AM

Updated : 14 Jul 2022, 06:17 PM

শনিবার রাত সোয়া ৯টার দিকে বেদগ্রাম এলাকায় ঢাকা খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. আরিফুল হক জানান, রাজীব পরিবহনের একটি যাত্রীবাহী বাস একটি মোটর সাইকেলকে চাপা দেয়।

তাতে মোটরসাইকেলের তিন আরোহীর মধ্যে দুজন ঘটনাস্থলেই মারা যান। তারা হলেন: গোপালগঞ্জের বেদগ্রামের কানছু চৌধুরীর ছেলে মজনু চৌধুরী এবং ছরো মোল্লার ছেলে জাকির মোল্লা।

একই এলাকার চিত্ত বিশ্বাসের ছেলে শিবু বিশ্বাসকে গুরুতর আহত অবস্থায় গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে আরিফুল হক জানিয়েছেন।