পটুয়াখালীতে শিক্ষক নিয়োগে বদলি পরীক্ষার অভিযোগে ৪ জনের সাজা
পটুয়াখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে বদলি পরীক্ষা দেওয়ার অভিযোগে চারজনকে সাজা দেওয়া হয়েছে।
শুক্রবার দুপুরে পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউট ও জুবীলী উচ্চবিদ্যালয় কেন্দ্র থেকে আটক করে তাদের এই সাজা দেওয়া হয়।
চারজনের মধ্যে দুইজনকে এক বছর করে আর দুইজনকে এক মাস করে এই কারাদণ্ড দেওয়া হয়।
পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান খান জানান, যে দুইজনকে এক বছরের সাজা দেওয়া হয়েছে তারা হলেন কিশোরগঞ্জের মো. পাভেল (২৬) ও ফরিদপুরের মো. জাহিনুর মুন্সি জাহিদ (২৯)।
তাছাড়া এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে পাবনার মো. মনোয়ার হোসেন (২৮) ও এনামুল হক ইমনকে (২৯), জানিয়েছেন জুবীলী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রুহুল আমিন।
