বগুড়ায় ট্রেনের ধাক্কায় মাইক্রোবাস উল্টে নবজাতকের মৃত্য
বগুড়ায় ট্রেনের ধাক্কায় মাইক্রোবাস উল্টে এক নবজাতকের মৃত্যু হয়েছে।
সদর উপজেলার আকাশতারা এলাকায় বুধবার বেলা সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয় বলে বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই আমিনুল ইসলাম জানান।
নিহত মারদিয়া ঢাকার মোহাম্মদপুরের মিন্টু মিয়ার মেয়ে। তার বয়স হয়েছিল ১৫ দিন।
ঘটনার প্রত্যক্ষদর্শী মাজেদুর রহমান বলেন, ঢাকা থেকে মাইক্রোবাসে করে মিন্টু পরিবার নিয়ে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। পথে রেলক্রসিংয়ের মাইক্রোবাস থামে। মাইক্রোবাসটি রেললাইন ঘেঁষে দাঁয়িড়য়ে ছিল। ট্রেন যাওয়ার সময় ধাক্কা লেগে উল্টে যায়। এতে ঘটনাস্থলে শিশুটি মারা যায়।
মাইক্রোবাসচালক পলাতক রয়েছেন। তাকে ধরার চেষ্টাসহ পুলিশ আইনি পদক্ষেপ নিচ্ছে বলেন জানান ওসি আমিনুল ইসলাম।
