২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে ঘরে গৃহবধূর মরদেহ, স্বামী ‘পলাতক’

চাঁদপুরে নিজ ঘর থেকে এক গৃহবধূর মরদেহ পাওয়া গেছে। ঘটনার পর থেকে তার স্বামী পলাতক বলে পুলিশ জানিয়েছে।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2022, 06:44 PM

Updated : 02 Aug 2022, 01:32 PM

সদর উপজেলার আশিকাটি গ্রামে নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয় বলে চাঁদপুর থানার ওসি আব্দুর রশিদ জানান।

ওসি জানান, এক মাস আগে চাঁদপুরের শাহমাহমুদপুর ইউনিয়নের শাহপরান গাজীর বিয়ে হয় এই নারীর সঙ্গে। বিয়ের পর থেকে তারা আশিকাটি এলাকায় ভাড়া বাসায় থাকতেন। মঙ্গলবার দুপুরে স্থানীয়রা ওই দম্পতির ঘরে তালা দেখে। এ সময় জানালা দিয়ে গৃহবধূকে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।

“খবর পেয়ে পুলিশ তালা ভেঙে মরদেহ উদ্ধার করে। পারিবারিক কলহের জেরে হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।”

ওসি আরও বলেন, রাতে কোনো এক সময় তাকে শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তার স্বামী পলাতক রয়েছে। তাকে আটকে পুলিশের অভিযান চলছে।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহিউদ্দীন, ওসি আব্দুর রশিদ, পিবিআই ও সিআইডি পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আলামত সংগ্রহ করা হয়েছে।