২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে কভার্ডভ্যানের ধাক্কায় রিকশাচালকসহ নিহত ৩

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে কভার্ডভ্যানের ধাক্কায় এক রিকশাচালকসহ তিনজন নিহত হয়েছে।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2022, 11:16 PM

Updated : 02 Aug 2022, 01:19 PM

শায়েস্তাগঞ্জ থানার সামনে ঢাকা-সিলেট মহাসড়কে বৃহস্পতিবার সন্ধা ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে থানার ওসি মো. সালেহ আহমেদ জানান।

Image
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

নিহতরা হলেন- শায়েস্তাগঞ্জ উপজেলার সুলতান চাঁনপুর গ্রামের লেচু মিয়ার ছেলে মামুন মিয়া (৩০), একই গ্রামের ফারুক মিয়ার ছেলে রাহিম মিয়া (১৪) এবং চুনারুঘাট উপজেলার দুবারিয়া গ্রামের তারিক উল্লাহর ছেলে জলফু মিয়া (৪০)।

ওসি বলেন, দুই ব্যক্তি শায়েস্তাগঞ্জ বাজার থেকে রিকশায় করে বাড়ি ফেরার সময় একটি পিকআপ থানার সামনে রিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে চালক জলফু মিয়া মারা যান। এ সময় রিকশার আরও দুই যাত্রী আহত হন।

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসক মামুনকে মৃত ঘোষণা করেন।

আহত রাহিমকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট পাঠানো হলে সেখানে তার মৃত্যু হয়।

ওসি সালেহ বলেন, এ ঘটনায় হাইওয়ে পুলিশ অভিযান চালিয়ে কভার্ডভ্যান চালক বাবু মিয়াকে (৩৭) ভ্যানসহ আটক করেছে। তিনি কুমিল্লা জেলার দাউদকান্দি থানার দৌলতপুর গ্রামের বাসিন্দা।