২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2022, 05:24 PM

Updated : 02 Aug 2022, 03:22 PM

বুধবার দুপুরে উপজেলার গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের পদ্মকোট বল্লভপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে বলে দেবিদ্বার থানার ওসি আরিফুর রহমান জানান।

নিহত শিশুরা হচ্ছে- গ্রামের কামরুজ্জামান মিয়ার মেয়ে তানহা আক্তার (৯) ও একই বাড়ির মাইন উদ্দিন মিয়ার মেয়ে মাহিয়া আক্তার (৭)। তারা একে-অপরের চাচাত বোন।  

পরিবারের বরাত দিয়ে ওসি বলেন, দুপুরে শিশু দুটিকে কোথাও না পেয়ে পরিবারের লোকজন খোঁজা শুরু করে। দুপুর সাড়ে ১২টার দিকে পুকুরে পর পর তাদের দেহ ভেসে উঠে। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

“ধারণা করা হচ্ছে, শিশু দুটি গোসলে নেমে পানিতে ডুবে যায়।”

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মারজানা আক্তার বলেন, “হাসপাতালে আনার আগেই শিশু দুটির মৃত্যু হয়েছে। পরে পরিবার তাদের মরদেহ নিয়ে বাড়িতে চলে গেছে।”

এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।