২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

স্ত্রীর সঙ্গে সম্পর্ক, যুবককে এসিডে ঝলসে দিল ‘স্বামী’

ফরিদপুরে এক ব্যক্তি তার স্ত্রীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে বন্ধুর মুখমণ্ডল এসিডে ঝলসে দিয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2022, 03:20 PM

Updated : 29 Apr 2022, 12:00 AM

শনিবার রাতে জেলা শহরের গুহলক্ষ্মীপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার জানান।

আহত রানা (৩৫) শহরের মধ্য আলীপুর এলাকার আব্দুর রবের ছেলে। তাকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ সুপার বলেন, জেলা শহরের গুহলক্ষ্মীপুর এলাকার আব্দুল খালেকের ছেলে রিপন তার স্ত্রীর সঙ্গে বন্ধু রানার পরকীয়ার বিষয়টি টের পান। এর জের ধরে রানাকে মোবাইলে ফোনে করে ডেকে নিয়ে তার মুখে এসিড ছুড়ে মারে। এ সময় রানার চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।