২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাগরে নিখোঁজ মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের চীনা শ্রমিকের লাশ উদ্ধার

কক্সবাজারের মহেশখালী উপজেলায় সাগরে টাগবোট ডুবির ঘটনায় নিখোঁজ চীনা নাগরিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2022, 05:53 PM

Updated : 29 Apr 2022, 12:00 AM

মাতারবাড়ী কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে ১৪ কিলোমিটার দূরে সাগরে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয় বলে মাতারবাড়ী পুলিশ ফাঁড়ির এসআই সাখাওয়াত হোসেন জানান।

নিহত জিয়াং হং চেন (৫২) বিদ্যুৎকেন্দ্রে চীনা হাইড্রো কোম্পানির শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

এসআই বলেন, বুধবার বিদ্যুৎকেন্দ্র সংলগ্ন সাগরে কাজ করার সময় টাগবোট ডুবে যায়। এতে ওই চীনা শ্রমিক নিখোঁজ হন। কোস্টগার্ডসহ সংশ্লিষ্টরা খোঁজ করেও তার সন্ধান পায়নি। শনিবার দুপুরে সাগরে ভাসমান অবস্থায় মৃতদেহ উদ্ধার করে কোস্টগার্ড।

সাখাওয়াত জানান, পুলিশের একটি দল ঘটনাস্থলে রয়েছে।