২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে মায়ের সামনে অটোরিকশা চাপায় ছেলের মৃত্যু

বরিশাল সদর উপজেলায় এক মায়ের সামনে অটোরিকশা চাপায় তার ছয় বছরের ছেলের মৃত্যু হয়েছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2022, 09:36 PM

Updated : 02 Aug 2022, 03:13 PM

বন্দর থানার ওসি আসাদুজ্জামান জানান, সদর উপজেলার টুমচর বাজার এলাকায় জাবেদ আলম নামে এই শিশুটির মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, জাবেদ বাড়ির কাছে রাস্তার পাশে খেলাধুলা করছিল। তার মা সেখানেই ছিলেন। এ সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশা আসে। মা দৌড়ে জাবেদকে ধরতে গেলে অটোরিকশাটি মা-ছেলে দুজনকে চাপা দেয়। স্থানীয়রা তাদের বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জাবেদকে মৃত ঘোষণা করেন।

পরিবার থানায় অভিযোগ না দেওয়ায় ময়নাতদন্তে ছাড়াই লাশ হস্তান্তর করা হয় বলে জানান ওসি আসাদুজ্জামান।