২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে ট্রাক্টর উল্টে প্রাণ গেল চালকের

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় ট্রাক্টর উল্টে নিচে চাপা পড়ে এর চালক প্রাণ হারিয়েছেন।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2022, 05:46 PM

Updated : 02 Aug 2022, 03:13 PM

নিহত শাহেদ মিয়া (৩৫) জেলার চুনারুঘাট উপজেলার আমরোড এলাকার সিদ্দিক আলীর ছেলে।

বানিয়াচং উপজেলার সুজাতপুর গ্রামের পাশে হাওরে রোববার দুপুরে তিনি মারা যান বলে বানিয়াচং থানার ওসি এমরান হোসেন জানান।

ওসি বলেন, শাহেদ ট্রাক্টর দিয়ে হাওর থেকে মাটি পরিবহন করছিলেন। একপর্যায়ে তার ট্রাক্টর উল্টে যায়। এতে তিনি ট্রাক্টরের নিচে চাপা পড়েন। স্থানীয়রা তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।