লাকসামে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু
কুমিল্লার লাকসাম উপজেলায় ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধের প্রাণ গেছে।
উপজেলার ইরুয়াইন এলাকায় শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটেছে বলে চাঁদপুর রেলওয়ে থানার ওসি মুরাদ উল্লাহ বাহার।
নিহত ছফি উল্লাহ (৬২) উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের কামড্যা গ্রামের বাসিন্দা।
ছফি উল্লাহর ভাগ্নে জামাল হোসেন গণমাধ্যমকে বলেন, তিনি মানসিক রোগে আক্রান্ত ছিলেন। দুপুরে ওই এলাকায় ঘুরাঘুরির সময় ট্রেনের নিচে কাটা পড়েন।
ওসি মুরাদ আরও বলেন, চট্টগ্রাম থেকে চাঁদপুরগামী সাগরিকা এক্সপ্রেসের নিচে কাটা পড়ে বৃদ্ধ ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে রেলওয়ে পুলিশ পাঠানো হয়েছে।
এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।
