২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে ট্রাকের ধাক্কায় উড়ে গেল অটোরিকশা, নিহত ১

মানিকগঞ্জের হরিরামপুরে ট্রাকের ধাক্কায় একটি অটোরিকশা চুরমার হয়ে গেছে। দুর্ঘটনায় অটোরিকশার এক যাত্রী নিহত ও তার স্ত্রী আহত হয়েছেন।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2022, 12:31 AM

Updated : 02 Aug 2022, 03:10 PM

রোববার বিকালে উপজেলার ঝিটকা-মানিকগঞ্জ সড়কের গোয়ালবাগে এ দুর্ঘটনা ঘটে বলে হরিরামপুর থানার এসআই মো. কামরুজ্জামান জানান।

নিহত নকু মিয়া (৫৫) ঝিটকা হাটবাসুদেবপুরের প্রয়াত রাজা মিয়ার ছেলে।

তার স্ত্রী আহত রেহেনা বেগমকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হরিরামপুর থানার এসআই মো. কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঝিটকা হরিরামপুর মোড় পার হয়ে গোয়ালবাগ এলাকায় অটোরিকশার উপর ট্রাক উঠে গেলে নকু মিয়ার হাত বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে তিনি মারা যান। 

ট্রাক চালক মোতালেবকে (৫২) আটক করা হয়েছে বলে জানান কামারুজ্জামান।

মানিকগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক কাজী একেএম রাসেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নকু মিয়া নামের একজনকে হাসপাতালে নিয়ে আসেন লোকজন। পথেই তার মৃত্যু হয়েছে।