গাজীপুরে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
জেলার মৌচাক পুলিশ ফাঁড়ির এসআই সাইফুল আলম জানান, শনিবার দুপুরে তার হাত-পা ও মুখ বাঁধা লাশ উদ্ধার করেছেন তারা।
নিহত মনিরুল ইসলাম (২৩) সিরাজগঞ্জের বেলকুচি থানার দুলদিয়ার এলাকার কাঙ্গাল প্রামানিকের ছেলে।
এসআই সাইফুল আলম বলেন, “ধারণা করা হচ্ছে, তাকে হত্যার পর তার অটোরিকশাটি ছিনতাই করে পালিয়ে গেছে খুনি।”
লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে তিনি জানান।
