২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে ট্রাকচাপায় ৩ মৃত্যু

হবিগঞ্জের মাধবপুরে ট্রাকচাপায় ইজিবাইক চালকসহ তিনজনের প্রাণ গেছে।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2022, 01:41 PM

Updated : 28 Apr 2022, 11:53 PM

শনিবার সকাল ৮টার দিকে মাধবপুর পৌরসভার জালালাবাদ গ্যাস ফিল্ডের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে মাধবপুর থানার ওসি মো. আব্দুর রাজ্জাক জানান।

মৃতরা হলেন- উপজেলার আন্দিউরা ইউনিয়নের বারাচান্দুরা গ্রামে নফিল উদ্দিনের ছেলে মফিজুল মিয়া (৩০), একই উপজেলার মুরাদপুর গ্রামের মৃত মালেক মিয়া ছেলে মাছ ব্যবসায়ী আমসু মিয়া (২৮), ও ইজিবাইক চালক পূর্ব মাধবপুর গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে মো. সামাদ আলী (৪৫)।

ওসি বলেন, “সকালে ঢাকা থেকে সিলেটগামী একটি দ্রুতগতির ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইককে চাপা দেয়। এতে ইজিবাইক যাত্রী মফিজুল ঘটনাস্থলেই মারা যান।”

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস গিয়ে সামাদ ও আমসুকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদেরও মৃত্যু হয় বলে জানান এ পুলিশ কর্মকর্তা।