তাজউদ্দীন মেডিকেলে দুদফা অগ্নিকাণ্ড, তদন্তে কমিটি
গাজীপুরের শহীদ তাজউদ্দন আহমদ মেডিকেল কলেজের নতুন ভবনে ১২ ঘণ্টার মধ্যে দুই দফা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের ঘটনা ঘটেনি।
প্রথম দফা আগুন ধরে শুক্রবার সকাল সাড়ে ৮টায় এবং দ্বিতীয়বার ধরে রাত সাড়ে ৮টার দিকে।
এ ঘটনা তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
“প্রায় ২০ মিনিটের মতো কাজ করে আগুন নেভানো হয়। সেখানে বিভিন্ন ওষুধ, সিরিঞ্জ ও স্যালাইনের পরিত্যক্ত মালপত্র রাখা ছিল।”
তিনি জানান, রাত সাড়ে ৮টার দিকে একই ভবনের নিচ তলায় রান্না ঘরে যেতে একটি সিঁড়ির পাশে স্তূপ করে রাখা বিভিন্ন পরিত্যক্ত কাগজ, কার্টন ও মালামালে আগুন ধরে। কিন্তু ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যাওয়ার আগেই হাসপাতালের লোকজন আগুন নিভিয়ে ফেলে।
এ ব্যাপারে হাসপাতালের পরিচালক তপন কান্তি সরকার বলেন, একই দিন দুই দফা অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো নাশকতার যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখতে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. রফিকুল ইসলামকে প্রধান করা হয়েছে। রোববারের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।
